ইদানিং আমার একটা নেশা পেয়েছেÑ বিড়ি, সিগারেট, তামাক, হিরুইন, আফিম এসব কোন কিছুর নয়, কেবল নারীনেশা; বিভিষিকার আলো মরিচিকা হয়ে আমাকে লুটিয়া লয়। কি আছে অই নারীত্বের মাঝে, কি নেই; বিষণ চিন্তায় জীবন দূর্বিসহ হয়ে জন্মান্তরের ক্ষয়।।
আজও রাতের নির্জনতায়, ‘বাতাসে তোমার বেজা চুলের গন্ধ পাই। মরিচাধরা মনে, যখন তখন তোমার নেশা; উতলিয়া উঠে অবেলায়। আজও বাতাসে আমি ‘তোমার শরীরের স্পর্শ পাই।।
অঘোড় এ সময়টা ঃ কতোদিন হয়ে গেল তোমায় আমার দু‘চোখ দেখেনা; কেবল বার বার তোমায় নিকটে পেতে চাই। স্মৃতিগুলো একেবারেই যেন মুছতে চাই না; আজও বাতাসে তোমার কন্ঠের ধ্বনি কানে শুনতে পাই।।
আজও বাতাসে তোমার ছায়া ভেসে আসে। আজও বাতাসে তোমার চুলগুলো উড়ে আসে। আজও বাতাসে তোমার চোখের নীলপলক মিছে হাসে। আজও বাতাসে তোমার দেহ কেবল বাতাস। তোমার প্রেম আজ হয়ে আছে আকাশ।। আকাশের ওপড়ে আকাশ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।